News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০২, ৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০২, ৩ এপ্রিল ২০২৬

কুয়েতে তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

কুয়েতে তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

কুয়েতের জাতীয় তেল কোম্পানির মিনা আল-আহমাদি পরিশোধনাগারে ড্রোন হামলার ঘটনায় আগুন লেগেছে। 

শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতি রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর পরিশোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়। বর্তমানে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

শুক্রবার ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের টেলিগ্রাম পোস্টে জানানো হয়, ইরানের মধ্যাঞ্চলে উড়ন্ত অবস্থায় বিমানটি লক্ষ্যবস্তু করে আঘাত করা হয় এবং এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

আরও পড়ুন: এবার অ্যাটর্নি জেনারেলকেও সরিয়ে দিলেন ট্রাম্প

ইরানের আরেক বার্তাসংস্থা মেহের জানিয়েছে, দ্রুত বিধ্বস্ত হওয়ায় পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়