বিপাশার নয়া আইটেম
ঢাকা: ঢালিউডের জনপ্রিয় আইটেম কন্যা বিপাশা কবির পারফর্ম করতে যাচ্ছেন নতুন একটি আইটেম গানে। ‘খুললাম খুললাম এ জওয়ানি, আমি কাঁচ কাটা হীরা’ শিরোনামের এ গানের চিত্রায়ন চলবে টানা দুই দিন।
জানা গেছে, আগামীকাল রোববার সকাল থেকে এফডিসির তিন নাম্বার ফ্লোরে সায়মন তারিকের ‘মাটির পরী’ চলচ্চিত্রের এই আইটেম গানে পারফর্ম করবেন তিনি।
সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
প্রসঙ্গত, বিপাশা কবির সর্বশেষ এফডিসির তিন নাম্বার ফ্লোরেই মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ চলচ্চিত্রের আইটেম সংয়ে পারফর্ম করেছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








