নতুন বিজ্ঞাপনে পিয়া
ঢাকা: নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা।
‘কেয়া বিউটি সোপ’ এর একটি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞাপন নির্মাতা পিপলুর পরিচালনায় সম্প্রতি সোহরাওর্দী উদ্যানে এর শুটিং হয়। এছাড়া আগামী ১৯ এপ্রিল কোক স্টুডিওতে আবারো বিজ্ঞাপনটির চিত্রায়নে অংশ নেবেন তিনি।
এর আগে পিয়া মডেলিং করেছেন গ্রামীণ ফোন, পোলার আইসক্রিম, ফেয়ার এন্ড লাভলী সহ প্রাণ-এর অনেকগুলো পণ্যের। এছাড়া অভিনয় করেছেন ‘রুদ্র-দ্য লাভার’ সিনেমায়।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








