News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২২, ১৮ জানুয়ারি ২০২০

মুজিবনগর দিবস উপলক্ষে শিল্পকলার বিশেষ আয়োজন আজ

মুজিবনগর দিবস উপলক্ষে শিল্পকলার বিশেষ আয়োজন আজ

ঢাকা: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর জেলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আলোচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম।একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যরিস্টার এম আমির-উল ইসলাম এবং মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী দলের অধিনায়ক মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম।

অনুষ্ঠান আয়োজনে থাকবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ; ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়’ গানের সাথে ‘গণহত্যা’ স্লাইড; নৃত্যালেখ্য ‘যশোর রোড’, তথ্যচিত্র ‘মুজিবনগর সরকার গঠনে’র অংশবিশেষ, চলচ্চিত্র ‘মুক্তির গানে’র অংশবিশেষ এবং লিয়াকত আলী লাকীর নির্দেশনায় বাংলা কলেজ যুব থিয়েটারের পরিবেশনায় ‘মুজিব মানে মুক্তি’ নাটকের অংশবিশেষ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়