News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি

শাহাবুদ্দিনের বাড়িতে শোকের মাতম

শাহাবুদ্দিনের বাড়িতে শোকের মাতম

ঝিনাইদহ: আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার লক্ষণদিয়ায় চলছে শোকের মাতম।

মঙ্গলবার ব্যাংক ডাকাতিকালে নিহত ৮ জনের মধ্যে শাহাবুদ্দিন একজন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে। স্বজনদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে শৈলকূপার লক্ষণদিয়া গ্রাম।

পরিবার সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক সময়ের মেধাবী ছাত্র ছিলেন। পড়াশোনা শেষ করে ব্যবসায় মনোনিবেশ করেছিল সে। শাহাবুদ্দিন সাভারের কাঠগড়া এলাকায় গড়ে তুলেছিল গ্লোরিয়াস ফ্যাশন নামের একটি প্রিন্টিং কারখানা। টাকার প্রয়োজনে মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে গেলে ডাকাতদের আক্রমণে ব্যাংক কর্মকর্তাদের সাথে শাহাবুদ্দিনও হত্যাকাণ্ডের শিকার হন।

শাহাবুদ্দিনের বাবা সামসুদ্দিন জানান, ৯ ভাই-বোনের মধ্যে শাহাবুদ্দিন সবার বড়। আশুলিয়ায় ব্যাংকে ডাকাতরা আক্রমণ করলে শাহাবুদ্দিন তা প্রতিরোধের চেষ্টা চালায় আর সে সময় ডাকাতদের গুলিতে সে নিহত হয়।

সবশেষ খোঁজ নিয়ে জানা গেছে, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহাবুদ্দিনের লাশ নিয়ে পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার লক্ষণদিয়ায় রওনা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়