News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪১, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:৪৩, ২৬ জানুয়ারি ২০২০

কৃষি ব্যাংকের চার কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

কৃষি ব্যাংকের চার কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সাবেক উর্ধ্বতন মূখ্য কর্মকর্তাসহ চার শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের তিনটি ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার নামে কৃষি ব্যাংক বনানী শাখা থেকে ১৫২ কোটি টাকা লোপাটের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুদকের সিনিয়র উপপরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ বিকেল পর্যন্ত চলেবে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।

কৃষিব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় তলবকৃত ব্যাংক কর্মকর্তারা মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন-কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সাবেক উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা এ কে এম ফেরদৌস আলম, ঢাকার আশুলিয়া শাখার সাবেক ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী, উত্তরা শাখার সাবেক কর্মকর্তা মো. আলী আশরাফ ও যশোর জেলার প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক প্রনীল কুমার মন্ডল।

একই ঘটনায় গতকাল মঙ্গলবার বিভিন্ন শাখার পাঁচ সাবেক ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদক সূত্র জানায়, ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বিভিন্ন সময় দেশের চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা নিয়ে আত্মসাত করেছেন। এর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি, সিটি ব্যাংক থেকে ছয় কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা আত্মসাত করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়