News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৮, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৫২, ২৩ জানুয়ারি ২০২০

সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল শুরু

সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল শুরু

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম হরতালের আওতামুক্ত রয়েছে।

গত সোমবার বিকালে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর কারওয়ান বাজারে খালেদার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

এ সময় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) তিন সদস্যসহ আরও কয়েকজন আহত হয়। পরে তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দিন সন্ধ্যায়ই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও বুধবার সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংবাদ সম্মেলনে বলা হয় সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম হরতালের আওতামুক্ত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়