রংপুরে গ্রেফতার ৫৬
রংপুর: জেলার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ মোট ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর এমএ মাজেদ।
তিনি জানান, নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পীরগাছা থানা পুলিশ বিএনপির দুই জন এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে।
এদিকে একই অভিযানে জেলার পৃথক পৃথক স্থান থেকে বিভিন্ন মামলার পলাতক ৫২ আসামিকে গ্রেফতার করা হয়।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








