News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৫, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০২০

রাজধানীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত

রাজধানীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত

ঢাকা: রাজধানীর চকবাজারে বাসচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চকবাজারের আলীঘাট এলাকায় গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আরিফ হোসেন(৬৪)। তিনি ইট-বালুর ব্যবসা করতেন।

পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা জানজাবিল পরিবহনের একটি বাস আরিফ হোসেনকে চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাসটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। চালক পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর দুই-তিনশ লোক বেড়িবাঁধে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়