দুই নবজাতকের লাশ উদ্ধার
ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের একটি ছেলে ও একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার হয়েছে। তাদের মরদেহ ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল হক হলের সামনের ফুটপাতে নীল রঙের কাপড়ে মোড়া অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক মেয়ে শিশুর লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে শাহাবাগ থানার এসআই হারুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
এর আগে ভোর রাত ৪টায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশের ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। ভোরে স্থানীয়রা নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উত্তরা পূর্ব থানার পুলিশের এসআই জামাল উদ্দিন লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে দিয়ে আাসে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








