ফিরিয়ে দেয়া হলো ভারতের নাগরিক
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেক পোস্ট সীমান্ত দিয়ে বিজিবি ভারতীয় নাগরিক আবু আনসারী (৪৫) কে বিএসএফের কাছে ফেরত দিয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।
আবু আনসারী ভারতের মালদহ জেলার গাজল থানার পাণ্ডুয়া গ্রামের মৃত হাবলু আনসারীর ছেলে।
বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল আলম ও ইমিগ্রেশন কর্মকর্তা শাহাবুল হক। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক জেসি এফ তিপ থান্ডা, ইমিগেশন কর্মকর্তা বিজেষ রায় ও এসআই জীবন শর্মা প্রমুখ।
বিজিবি জানায়, ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিতলমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চিতলমারী বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা আবু আনসারীকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে নেওয়া হলে আদালত তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর সোমবার দুপুরে বিজিবি তাকে বিএসএফের কাছে ফেরত দেয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








