মাগুরা-১ আসনের উপনির্বাচন ৩০ মে
ঢাকা: মাগুরা-১ আসনের আসনের উপনির্বাচন আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের আইন মেনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশনে (ইসি) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ এপ্রিল, যাচাই-বাছাই ৪ মে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।
এসময় সচিব বলেন, “গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়ে পড়ে। আইন অনুযায়ী, কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ৬ জুনের মধ্যে নির্বাচন করতে হবে।”
প্রসঙ্গত, মাগুরা-১ আসনের মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ১৭৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০টি।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








