নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে ইসির বৈঠক চলছে
ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি-না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের এক উপ-সচিব জানান, সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে কি-না বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
এর আগে রোববার আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








