যশোরে গ্রেফতার ৫৩
যশোর: জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াত কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের দুই কর্মী রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








