News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৪, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা: পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে শরিফুল ইসলাম (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামের মৃত আদু প্রামানিকের ছেলে।

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় শরিফুল বলরামপুর স্কুল মাঠের পাশে দোকানে বসে খেলা দেখছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা করে তাকে ধরে স্কুলমাঠে নিয়ে প্রথমে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কারা কি কারণে শরিফুলকে হত্যা করেছে তা জানা যায়নি। রাত ১০টা পর্যন্ত নিহতের লাশ ঘটনাস্থলে পড়ে ছিল বলে জানান তিনি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আবু সাইদ আরও জানান, নিহত শরিফুল ভাড়ারা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড থেকে পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

নিউজবাংলাদেশ.কম/এসআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়