News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৬, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে জালটাকাসহ গ্রেফতার ৩

রাজধানীতে জালটাকাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর সময় চক্রটির মূল হোতাসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২ এর সদস্যরা তাদের আটক করেন। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “চক্রটির মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাগজ উদ্ধার করা হয়েছে।”

তবে কত টাকা উদ্বার করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু জানাননি।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়