News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

‘চাঁদাবাজের সঙ্গে আপসের পরামর্শ পুলিশের’

‘চাঁদাবাজের সঙ্গে আপসের পরামর্শ পুলিশের’

ঢাকা: খোদ পুলিশ বলছে সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে আপস করে চলতে এমন অভিযোগ করেছেন কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান।

জাহিদুল হাসান বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কাজী ফার্মস গ্রুপ আয়োজিত ‘পোলট্রি শিল্পে সন্ত্রাস ও চাঁদাবজির প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “সবচে দুঃখের ও লজ্জার ব্যাপার এসব সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ মামলা নেয় না।”

তিনি জানান, “ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামে স্থাপিত কাজী হ্যাচারি লিমিটেড এবং একই জেলার সদর উপজেলার সালন্দার ফিড মিল স্থানীয় কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজের কাছে জিম্মি হয়ে পড়েছে।”  

চাঁদা এবং নানারকম অন্যায় সুযোগ-সুবিধা না দেওয়ায় চাঁদাবাজরা যানবাহনে তালা লাগিয়ে দেয়। চালক ও খামার শ্রমিকদের মারধর করা হয়। কথায় কথায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে কাজী ফার্মস শ্রমিকদের শুধু পেশাগত জীবন নয়, তাদের পারিবারিক জীবনও বিপর্যন্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কাজী জাহিদ।

তিনি নাম উল্লেখ করে বলেন, “রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি তাহের, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্টু মিয়া, আহমদ আলীসহ অনেকেই কাজী ফার্মসের কাছ থেকে প্রতিদিন ট্রাক প্রতি ২০০-৩৫০ টাকা করে মাসে ২১ লাখ চাঁদা দাবি করে।”

প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে কাজী ফার্মস মালিক জাহিদ বলেন, পোলট্রি শিল্পে বিনেয়োগ নানা কারণে ঝুঁকিপূর্ণ। তারপরেও দেশের স্বার্থে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। তাই এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফার্মস পরিচালক কাজী জাহিন, কাজী জিহান, দীপ্ত টেলিভিশনের বার্তা প্রধান নাজমুল আশরাফ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়