News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৩, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:১০, ১২ মে ২০২০

‘সেনাবাহিনীকে নামে ভয়, কাজে ভয় র‌্যাবে’

‘সেনাবাহিনীকে নামে ভয়, কাজে ভয় র‌্যাবে’

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, “সেনাবাহিনীকে মানুষ নামে ভয় পায়, আর র‌্যাবকে ভয় পায় কাজে। আমি নিজেও আর্মি পারসন। সিটি নির্বাচনে আর্মি নামানোর প্রয়োজন নেই।”
 
রোববার সিটি নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব বলেন তিনি।

রাজধানীর আগারগাঁয়ে জাতীয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (এনএসই) সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়।
 
কর্নেল জিয়া বলেন, “বৈঠকে অনেকে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মতামত জানিয়েছেন। যারা জ্বালাও পোড়াও করে ও পেট্রোল বোমা মারে তাদেরকে দমন করতে পারলেই নির্বাচন সুষ্টু হবে।”
 
তিনি আরো বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যারা গণ্ডগোল করবে, তারাই ধরা খাবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, কমিশনের ঊধ্বর্তন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান, বিজিবি প্রধান, র‌্যাব প্রধান, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, গায়েন্দা সংস্থাসহ আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়