সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকবে বিজিবি
নওগাঁ: সন্ত্রাস-নাশকতাকারীদের আইনের হাতে সোপর্দ না করা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ।
বৃহস্পতিবার দুপুরে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর নওগাঁয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্তদের ওপর বিজিবির কড়া নজরদারি রয়েছে। সন্ত্রাস ও নাশকতাকারীদের আইনের হাতে সোপর্দ না করা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।”
উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান পরিদর্শনের অংশ হিসেবে বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁয় আসেন বিজিবি প্রধান। দুপুরে তিনি ৪৩ বিজিবির বিভিন্ন ইউনিট এলাকা ও কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কেএম ফেরদাউসুল সাহাব প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেনারেল আজিজ আহম্মেদ ৪৩ বিজিবি সদর দপ্তরে একটি আগরগাছের চারা রোপণ করেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








