শেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
শেরপুর: জেলা থেকে ছেড়ে যাওয়া দেশের সকল রুটের দূরপাল্লার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-কোচ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার দুপরে জেলা বাস-কোচ মালিক সমিতির শহরের পুরনো বাসস্ট্যান্ড কার্যালয়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঐক্য পরিষদ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সেচ্ছাচারিতা ও চাঁদাবাজির কারণে তারা শেরপুর থেকে দেশের সকল রুটে অনির্র্দিষ্টকালের জন্য দূরপাল্লার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
এ অবস্থায় ঢাকাসহ সকল রুটের দুরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন নিউজবাংলাদেশকে বলেন, “ময়মনসিংহ মালিক সমিতির বেপরোয়া স্বেচ্ছাচারিতা ও চাঁদাবাজির কারণে আমরা জেলা থেকে ছেড়ে যাওয়া সকল রুটের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








