News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে আটক ২১

ঝিনাইদহে আটক ২১

ঝিনাইদহ: জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের আটক করে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, বিভিন্ন মামলার আসামি আটকের জন্য পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ অভিযানের সময় সদর উপজেলা থেকে নয় জন, শৈলকুপা উপজেলা থেকে তিন জন, কালীগঞ্জ উপজেলা থেকে তিন জন, মহেশপুর উপজেলা থেকে দুই জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে তিন জন ও কোর্টচাঁদপুর উপজেলা থেকে এক জনকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজবাংলাদেশ.কম/এজে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়