News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৩, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

ডিইপিজেডে কাপড়ের গুদামে আগুন, আহত ৫

ডিইপিজেডে কাপড়ের গুদামে আগুন, আহত ৫

সাভার: ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের এপিক গ্রুপের লেনী ফ্যাশন-২ কারখানার ঝুট ও কাটা কাপড় রাখা গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার মূল ভবন থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার ঝুট ও কাটা কাপড় ভর্তি গুদামের পাশের জেনারেটর কক্ষ থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ সাভার ও ধামরাইয়ের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দমকল বাহিনীর সম্মিলিত চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সাথে সাভার ও ধামরাই ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট যোগ দিলে প্রায় পৌনে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়