News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫১, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

বাসচাপায় নিহত ২, আহত ৪

বাসচাপায় নিহত ২, আহত ৪

নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় কলেজ ছাত্রীসহ সিএনজি চালিত অটোরিকশার দু্ই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের  শিবপুর উপজেলার ইটাখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ব্যবসা ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রুয়েনা আক্তার (১৮) ও সিএনজি চালক তপন সূত্রধর (২০)। নিহত রুয়েনা আক্তার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও তপন সূত্রধর মনোহরদী উপজেলার ব্রাহ্মণের ভিটা গ্রামের মৃত জুগেন্দ্র সূত্রধরের ছেলে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউর রহমান জানান, “ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্লিখিত স্থানে পৌঁছলে মনোহরদী থেকে নরসিংদীগামী সিএনজি চালিত একটি অটোরিকশা চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

এঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যাত্রী ফাতেমা আক্তার, রিপন মিয়া, রিফানা আক্তার ও অজ্ঞাত আরও একজনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায় বলে জানা গেছে।

শিবপুর মডেল থানার পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়