পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাক্ষাৎ করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত সাকোঁ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। দুদেশের মাঝে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান শাহরিয়ার আলম। বিনিয়োগের জন্য বিদ্যমান সুযোগ সুবিধাদির কথাও তিনি এ সময় উল্লেখ করেন।
সাড়ে তিন বছরেরও বেশি সময় বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সাকোঁ।
এ দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এদেশে তার কর্মকাল অত্যন্ত আনন্দময় ও ফলপ্রসূ ছিল বলে অভিমত দেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








