News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৯, ১৯ জানুয়ারি ২০২০

সাফারি পার্কে বাঘের থাবায় হাত গেল যুবকের

সাফারি পার্কে বাঘের থাবায় হাত গেল যুবকের

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে এক দর্শনার্থী যুবকের হাত কামড়ে ছিঁড়ে নিয়েছে বাঘ। ওই যুবকের নাম অংকন (২৬)। এছাড়া তার আর কোনো পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রশাদ ভট্টাচার্য জানান, মঙ্গলবার অংকন নামে এক যুবক সাফারি পার্কের টাইগার জোনের রেস্টুরেন্টের পাশের দেয়ালে ওঠেন। সেখান থেকে তিনি নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকেন। এ সময় দেয়ালের পাশে থাকা অন্য একটি বাঘ তার হাত কামড়ে ধরে। টের পেয়ে আশপাশে থাকা দর্শনার্থীরা তাকে টেনে ধরে। কিন্তু ততক্ষণে বাঘটি তার বাম হাতের কুনুই পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়