যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ১
যশোর: যশোরে ট্রাকের ধাক্কায় কাস্টোম হোসেন কটা (৩২) নামে এক সবজি বিক্রতা নিহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার রাইনগর গ্রামের শফি উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, কটা বুধবার সকালে গ্রাম থেকে সবজি নিয়ে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি যশোর-ঝিনাইদহ সড়কের বিজয়নগর গ্রামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মারাত্নকভাবে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লড তাকে মৃত ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








