News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৫, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

‘দারিদ্রকে জাদুঘরে পাঠালেও ইউনূস কারখানা বন্ধ করে দেন’

‘দারিদ্রকে জাদুঘরে পাঠালেও ইউনূস কারখানা বন্ধ করে দেন’

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূস দারিদ্রকে জাদুঘরে পাঠালেও তার কারখানা বন্ধ করে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন বলে মন্তব্য করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশনটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। গ্রামীণ নীটওয়্যারের শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে এ মানববন্ধনে অংশ নেয় চাকরিচ্যুত শ্রমিকরা।

শ্রমিক নেতারা এসময় বলেন, “ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বললেও তার কারখানার শ্রমিকরা এক বছরের অর্জিত ছুটির টাকা দাবি করলে কারখানা বন্ধ করে দেন। কারখানাটি পুনরায় চালু করলেও ৭৫ জনসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”

বক্তার আরো বলেন, “বিভিন্ন মামলা-হামলা দিয়ে পুলিশের মাধ্যমে এবং স্থানীয় মাস্তানদের দিয়ে শ্রমিকদেরকে ভয়ভীতি দেখানোসহ নানা রকম হয়রানি করা হচ্ছে।”

শ্রমিক নেতারা দাবি জানান, কারখানার বাইরে থাকা ৩০০ শ্রমিকের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদেরকে কারখানায় নিয়োগ প্রদান করা হোক।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নূরুন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়