News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৫

৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

ফাইল ছবি

বড়দিন উপলক্ষ্যে আগামী ৩৬ ঘণ্টা রাজধানীর সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিষেধাজ্ঞা বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” উদযাপিত হবে। উৎসবটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল

ডিএমপি কমিশনার গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতার ভিত্তিতে রাজধানীর সব এলাকায় নির্ধারিত সময়ে যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করেছে যাতে বড়দিনের অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়