News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ২৪ ডিসেম্বর ২০২৫

মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল

মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল

ছবি: সংগৃহীত

রাজধানীবাসীর জন্য জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। 

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ জানান, সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব, দূরনিয়ন্ত্রিত এই অত্যাধুনিক গণপরিবহনকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। পরবর্তীতে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই; সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে যাতায়াত করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়