News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৬, ২৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:৫৭, ১৪ ডিসেম্বর ২০২০

রাঙ্গামাটিতে বাস উল্টে নিহত ২ আহত ১৫

রাঙ্গামাটিতে বাস উল্টে নিহত ২ আহত ১৫

রাঙ্গামাটি: জেলা শহরের মানিকছড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫ জন। নিহতরা হলেন মামুন ও আলমগীর। তারা বিভিন্ন পণ্যের খুচরা ব্যবসা করতেন।তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার স্থানীয় ঘিলাছড়ি বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার সময় ব্যবসায়ীদের বহনকারী একটি বাস মানিকছড়ি এলাকায় পৌঁছলে রাস্তার উপর বাসটি হঠাৎ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসচাপা পড়ে মামুন নামে এক ব্যবসায়ী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আলমগীর নামে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

রাঙ্গামাটির মানিকছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়