News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২০, ২৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩২, ১৯ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গায় ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ১

চুয়াডাঙ্গায় ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ১

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহর থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ মশিউর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মোতাহারের ছেলে। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে জীবননগর থানার এস আই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শহরের গঞ্জ এলাকা থেকে মশিউর রহমানকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ পিচ ইয়াবা ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/কেএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়