বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত
ব্রাহ্মণবাড়িয়া: মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শহরের শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বল(৩৪) নিহত হয়েছে। এ সময় সদর মডেল থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত প্রায় সাড়ে ১২টায় সদর উপজেলার সাতবাড়িয়ায় একটি ব্রিকফিল্ডে উজ্জ্বলের অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় উজ্জ্বল ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসী উজ্জ্বল গুরুতর আহত হয়ে পড়ে গেলে তার সহযোগীরা পালিয়ে যায়।
ওসি জানান, আহত অবস্থায় উজ্জ্বলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজহার রহমান তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শহরের শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বলের বিরুদ্ধে হত্যাসহ ১১ মামলা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








