ব্যাংক ডাকাতির ঘটনায় হতাহতদের সহযোগিতার অশ্বাস
সাভার: আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন শেষে ডাকাতদের প্রতিহত করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি আহতদের চিকিৎসা প্রদান ও নিহতদের জন্য ব্যবস্থা করা হবে বলে জানান। তবে সুনির্দিষ্ট কোনো সহযোগিতার আশ্বাস না পাওয়ায় হতাশ হয়েছেন এলাকাবাসী।
ডাকাতের হামলায় নিহত ও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় কাঠগড়া বাজারের পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আবার এদের মধ্যে অধিকাংশ দারিদ্র পরিবারে সদস্য হওয়ায় তাদের পরিবার ও স্থানীয়রা চরম উৎকন্ঠায় পড়েছেন। বুধবার বিকেলে স্বরাষ্ট প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে আসলে দারিদ্র্য পরিবারের সদস্যদের জন্য সরকারীভাবে সাহয্যের হাত বাড়িয়ে দেবেন এমন আশায় ছিলেন তারা।
তবে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখার পরিদর্শন শেষে ডাকাত প্রতিহত করার জন্য এলাকবাসীকে ধন্যবাদ, আহতদের চিকিৎসা ও নিহতদের জন্য ব্যবস্থা করার কথা বলে চলে যান।
এসময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনা ঘটতেই পারে। তবে ডাকাতরা টাকা লুট নয় নাশকতার উদ্ধেশ্যেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।”
স্থানীয়রা জানান, ডাকাত প্রতিহত করতে গিয়ে ব্যাংক কর্মকর্তাসহ ৭জন স্থানীয় নিহত হয়েছে। এদের একজন স্থানীয় ফাষ্টফুড বিক্রেতা, দুই জন টেইলার্স দোকানের কর্মচারী ও একজন ক্ষুদে ব্যবসায়ী রয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই নিজের খরচে চিকিৎসা করার সামর্থ্য নেই।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








