News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২২, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৮:১৮, ১ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরায় মা ও দুই মেয়ের লাশ উদ্ধার

সাতক্ষীরায় মা ও দুই মেয়ের লাশ উদ্ধার

সাতক্ষীরা: বাড়ির পাশের পুকুর থেকে মা অষ্টমী সরকার (২৫), বড় মেয়ে শ্রাবণী (৬) ও ছোট মেয়ে পাখির (৬ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে দেবহাটা উপজেলার টিকেট গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অষ্টমী সরকারের স্বামী প্রশান্ত সরকার, শ্বশুর প্রফুল্ল সরকার ও শ্বাশুড়ি হিমেলাকে আটক করেছে পুলিশ।

অষ্টমীর ভাই প্রকাশচন্দ্র রায় নিউজবাংলাদেশকে বলেন, “অষ্টমীর পরিবারে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। বিষ খাইয়ে তাদেরকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে।”

কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “পুলিশ ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মৃতদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাদের শরীরে কোনো গন্ধ নেই এবং শারীরিকভাবে নির্যাতনের কোনো লক্ষণ এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়