News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৪, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৭, ১৮ জানুয়ারি ২০২০

রংপুরে ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুরে ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুর: জেলার তিন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে কমপক্ষে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আহতরা বর্তমানে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে রংপুর, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড কালবৈশাখি ঝড় বয়ে যায় বলে জানান রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আতিকুল ইসলাম।

ঝড়ে বিভিন্ন স্থানের গাছপালা উপড়ে পড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বুধবার সকাল ৭টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পাশাপাশি এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়