News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৯, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ২০:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বান্দরবানে ১২ দোকান ভস্মীভূত

বান্দরবানে ১২ দোকান ভস্মীভূত

বান্দরবান: বান্দরবানের বালাঘাটা বাজারে অগুনে পুড়ে গেছে ১২টি দোকান। এর মধ্যে ৪টি আংশিক এবং ৮টি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার ভোর ৪টায় চা দোকানের চুলার আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দোকানিরা জানান, ৩ লক্ষ নগদ টাকা এবং প্রায় ১২ লক্ষ টাকার পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি মো. আমির হোসেন বালাঘাটা বাজারে আগুনে ১২টি দোকান পুড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়