News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩২, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

লোহাগড়ায় সংঘর্ষে নারীসহ আহত ২০

লোহাগড়ায় সংঘর্ষে নারীসহ আহত ২০

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। এসময় তিনটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সারুলিয়া গ্রামের আজিবর এবং জামান গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোবাদ নামে এক ব্যক্তির ওপর হামলার চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার জের ধরে বুধবার সকালে জামানপক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাকলেসহ অস্ত্রশস্ত্রাদি নিয়ে প্রতিপক্ষ আজিবরের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৪জনকে নড়াইল সদর হাসপতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ লুৎফর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়