News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৮, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

শৈলকুপায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আটক

শৈলকুপায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ। তিনি পৌর এলাকার হাবিবপুর গ্রামের খন্দকার আলী কদরের ছেলে।

মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি হাবিবপুর এলাকা থেকে শৈলকুপা থানা পুলিশের এসআই মিজানুর রহমান তাকে আটক করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এমএ হাশেম খান জানান, আটককৃত কামরুজ্জামানের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এজে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়