News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৭, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভূমি ব্যয় ৭৫ কোটি টাকা

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভূমি ব্যয় ৭৫ কোটি টাকা

ঢাকা: রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৯১৮.৫ একর জমিতে বাঁধ নির্মাণসহ ভূমি উন্নয়নে ব্যয় হবে ৭৫ কোটি ১৮লাখ ৩৯ হাজার ৮৬ টাকা।

এ ব্যয় সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে পাস হচ্ছে। বুধবার এটি অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করা হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো তথ্য থেকে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে রামপালে ১৩২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ৯১৮.৫ একর জমির বাঁধ নির্মাণ ও ভূমি উন্নয়নের কাজটি করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে প্রয়োজন হবে  ৭৫ কোটি ১৮লাখ ৩৯ হাজার ৮৬ টাকা।

বি ব্লকের দক্ষিণ পাশ ও পুবপাশের কিছু অংশ উন্মুক্ত এবং এ জমি দখলের অপচেষ্টা হচ্ছে। এ পরিস্থিতিতে ব্লক বি অংশের তিন দিকে সীমানা বরাবর উপরিভাগ ৬ মিটার প্রশস্ত করা, ৫.৫ মিটার উচ্চতা ও পাদদেশে ৩০ মিটার প্রশস্ত নদীর ভাঙন রোধ করা হবে। এ কাজটি আগামী ২০১৪-২০১৫ এবং ২০১৫-২০১৬ অর্থবছরে সম্পন্ন করা হবে বলে জানা যায়।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ    

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়