News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু

ঢাকা: মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে আফতাব নগর এলাকায় নির্মানাধীন একটি ৭তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে হান্নান শেখ (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম চাদ আলী শেখ। হান্নান শেখের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী। তিনি রামপুরা টিভি সেন্টার রোড, জামতলা এলাকায় থাকতেন।

নিহতের শ্যালক জাকির হোসেন ও স্ত্রী সিমা আক্তার জানান, সকাল ৯ টায় বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় নির্মানাধীন একটি ভবনে রড ওঠানোর সময় পা পিছলে নিচে পড়ে তার মৃত্যু হয়। পরে তাকে সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে পথচারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্বার করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসারত অবস্থায় এখানে তার মৃত্যু হয়।

কদমতলী এলাকায় জাহিদুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। জাহিদুল জমি কেনা-বেচা ব্যাবসা করতেন বলে তার স্বজনেরা জানান। তার স্ত্রী রুমা খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে গুলিস্থান এলাকা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসারত অবস্থায় এখানে তার মৃত্যু হয়। জাহিদুল কদমতলী ওয়াসার পুকুর পার এলাকায় থাকতেন।

ঢাকায় কালসী পল্লবী এলাকায় আব্দুল  আজিজ (৫০) নামের এক আদমব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুর পৌনে ৩টায় পল্লবী ১২ নম্বর বাস স্ট্যান্ড থেকে কাজল নামের এক পথচারী তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সারুলীয়া ডেমরা এলাকায় মাসুদ রানা (৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পিতার নাম রুস্তম আলী। মাসুদ সকাল সাড়ে ১১টায় দেড় লাখ টাকা নিয়ে দোকানে আসার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। খবর পেয়ে তার ভাই মোর্শেদ গুলিস্থান হলের সামনে তাকে থেকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়