News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৬, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

খালেদা চাইলে নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদা চাইলে নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চাইলে তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি কোথায় যাবেন বা যাচ্ছেন, তা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাস্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর (সিএসএফ) অতিরিক্ত বাড়াবাড়ির কারণে গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। তার গাড়িবহরে হামলা করেছে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তার নিরাপত্তা কর্মীরা জনতার ওপর চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা ঘটে। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে মামলা করা হলে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতারা আহত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের আসামি করে তেজগাঁও থানায় দুটি মামলা হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো ঘটনায় কেউ আহত হলে তাদের অধিকার আছে আইনানুগ ব্যবস্থা চাওয়ার।

পহেলা বৈশাখ টিএসসিতে নারী লাঞ্ছিতের ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করার কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়