টিআইবির বিবৃতি
জলবায়ূ পরিবর্তনে ২শ কোটি টাকা বরাদ্দের দাবি
ঢাকা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আসন্ন জাতীয় বাজেটে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে (বিসিসিটিএফ) ন্যূনতম দুইশত কোটি টাকা অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।
বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিসিসিটিএফ প্রতিষ্ঠার মাধ্যমে সরকার বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে তহবিল পরিচালনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনে বিশেষ করে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন জাতীয় অঙ্গীকারের অংশ বিধায় জলবায়ু অর্থের বরাদ্দের বিকল্প নেই।”
তিনি বলেন, “২০০৯ এ বিসিসিটিএফ গঠনের পর এ পর্যন্ত ২,৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ইতোমধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় শুধুমাত্র জাতীয় অঙ্গীকারের দৃষ্টান্তই স্থাপন করেনি, একই সাথে বৈশ্বিক উৎস হতে পর্যাপ্ত তহবিল প্রাপ্তির যৌক্তিক ভিত্তিকে সুদৃঢ়ও করেছে।”
নিউজবাংলাদেশ.কম/এমএ
নিউজবাংলাদেশ.কম








