এবার হজে যেতে পারছেন না ৩০ হাজার
ঢাকা: মুয়াল্লেম ফি জমা না দেওয়ায় ২০১৫ সালে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে ৩০ হাজার জন এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মসচিব বাবুল আক্তার।
মঙ্গলবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য নিবন্ধিত হন ১ লাখ ৩১ হাজার ৭শ ৫৮ জন।
এদর মধ্যে মোয়াল্লেম ফি জমা দেন নাই ৩০ হাজার হজ গমনেচ্ছু। জানা গেছে, হজ এজেন্সিগুলোর বিভিন্ন অনিয়ম আর অসেহযোগিতার কারণে উল্লেখিত ৩০ হাজার হজ গমনেচ্ছু ব্যক্তি নিবন্ধন সত্ত্বেও এবার হজে যেতে পারবেন না।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/একে
নিউজবাংলাদেশ.কম








