News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৩, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

ঢাকা: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক ডাকাতদলের সদস্য ছিলেন।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মিলন ওরফে ডাটা মিলন (৩২)। তিনি মিরপুরের ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধড়দিয়া গ্রামের বাসিন্দা।

মিরপুর থানার পুলিশের দাবি, সোমবার গভীর রাতে বারুইপাড়া ইউনিয়নে কুষ্টিয়া-মিরপুর সড়কের পাশে চুনিয়াপাড়া মাঠের কাছে রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। রাত আড়াইটার দিকে চুনিয়াপাড়া মাঠে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মিলন। ঘটনাস্থল থেকে গাছ কাটার একটি করাত, তিনটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা ও অস্ত্র আইনে তিনটিসহ পাশের থানাগুলোতেও একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়