রাজধানীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত
ঢাকা: রাজধানীর চকবাজারে বাসচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চকবাজারের আলীঘাট এলাকায় গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরিফ হোসেন(৬৪)। তিনি ইট-বালুর ব্যবসা করতেন।
পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা জানজাবিল পরিবহনের একটি বাস আরিফ হোসেনকে চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাসটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। চালক পালিয়ে গেছে।
দুর্ঘটনার পর দুই-তিনশ লোক বেড়িবাঁধে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








