News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৪৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, মামলা করছে দুদক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, মামলা করছে দুদক

ঢাকা: ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে সহকারী কমিশনার মইনুল ইসলামের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলা অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, যশোর বেনাপোলের সহকারী কমিশনার মইনুল ইসলাম ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নিয়েছেন। অনুসন্ধানকালে তার বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হওয়ায় কমিশন মামলা করা জন্য অনুমোদন দেয়।

অভিযোগটি অনুসন্ধান করেন দুদক উপপরিচালক এস এম গোলাম মাওলা সিদ্দিকী।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়