News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

৫ অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ

৫ অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ

ঢাকা: প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে বাংলাদেশ ইস্পাত ও  প্রেকৌশল করপোরেশনের পরিচালক করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পরিতোষ চন্দ্র পালকে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অর্থ উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কাশেমকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক পদে দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুল হককে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জ্ঞান রঞ্জন শীলকে বাংলাদেশ অভ্যন্তরীণ  নৌ-পরিবহন করপোরেশনের পরিচালক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়