News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

শ্লীলতাহানির প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

শ্লীলতাহানির প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

 

ঢাকা: পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ হতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মানববন্ধন শুরু হয়। মুহুর্তের মধ্যে তা কার্জন হল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়িয়ে যায়। কয়েক হাজার শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এছাড়া টিএসসি কেন্দ্রীক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ব্যানারে কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধানে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, “ঘটনার এতোদিন হয়ে যাওয়ার পরও কেনো প্রশাসনের কোনো টনক নড়ছে না। কেনই বা অপরাধীদের শাস্তি হচ্ছে না। ভিডিও ফুটেজ রয়েছে, ছবি রয়েছে তবুও অপরাধীদের কেনো ধরা হচ্ছে না সেটি এখন প্রশ্ন।”

অপরাধীদের দ্রুত শাস্তি দাবি কর তিনি বলেন, “একটি ঘটনাকে এতো রঙ দিয়ে এতোভাবে সাজানোর দরকার নেই। ক্যাম্পাসে এতোবড় একটি আয়োজন এখানে এ জাতীয় নির্লজ্জ ঘটনা ঘটছে আর প্রক্টর বসে বসে খেলছেন সেটি হতে পারে না। এটি অত্যন্ত দু:খজনক।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “যারা একাজটি ঘটিয়েছে তাদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ জাতীয় কর্মকান্ডের সাহস না পায়।”

নিউজবাংলাদশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়