শিবচরে স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার
মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠাল বাড়ী এলাকার পদ্মানদী থেকে মেহেদী হাসান নামে এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদি হাসান কাঠাল বাড়ী এলাকার হাজী আব্দুল জব্বার কান্দি গ্রামের সাহেদ মাতুব্বরের ছেলে।
সোমবার দুপুরে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ভাসমান অবস্থায় তার পুলিশ তার লাশ উদ্ধার করে।
শিবচর থানার ইনচার্জ আব্দুস সাত্তার মিয়া জানান, “এলাকাবাসীর কাছ থেকে পদ্মায় ভাসমান লাশের খবর পেয়ে কুতুবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবু তালেব ঘটনাস্থলে যান। পরে পদ্মানদীর মাঝখানের একটি ধানক্ষেত থেকে পুলিশ মেহেদী হাসানের লাশ উদ্ধার করে। সে চরচান্দ্রা ফকির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
কুতুবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবু তালেব জানান, “শনিবার বিকেলে মেহেদী হাসান খেলা করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। স্কুলশিক্ষার্থী মেহেদি হাসান নিহত হওয়ার কোনো কারণ জানা যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








