News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৮, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া যাচ্ছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া যাচ্ছেন মঙ্গলবার

ঢাকা: এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২২ থেকে ২৪ এপ্রিল এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিবেন।

এ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এদিকে শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীন, জাপান, মিয়ানমার ও মালয়েশিয়ার শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ৬০ বছর আগে সাউথ সাউথ কো-অপারেশনের আলোকে এশিয়া-আফ্রিকা সম্মেলনের যাত্রা শুরু হয়। এ বছর এর ৬০তম ও নতুন এশিয়া-আফ্রিকা কৌশলগত অংশীদারত্বের ১০ বছর পূর্তি উদ্‌যাপন হবে। প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া সফর শেষে ২৫ এপ্রিল দেশে ফিরবেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়